সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?
কুমিল্লার কোতয়ালীতে

র‍্যাব-১১'র অভিযান ফেন্সিডিলসহ আটক ৪"

র‍্যাব-১১'র অভিযান ফেন্সিডিলসহ আটক ৪"
র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার পৃথক দুইটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১৮৫ বোতল ফেন্সিডিল’সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১২ মে বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৮৫ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলো কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শুরপুর গ্রামের মৃত হাফিজ মিয়া’র মেয়ে কাজলী বেগম (৪৫) এবংএকই উপজেলার দারিয়াপুর গ্রামের বাচ্চু মিয়া’র মেয়ে নারগিস আক্তার (২৫)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১২ মে বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মুড়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত খোরশেদ আলম’র ছেলে মোঃ জহির আলম (২৪) অপরজন একই গ্রামের মোঃ আলমগীর হোসেন’র ছেলে মোঃ আরাফাত হোসেন রিফাত (২১)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামী কাজলী বেগম (৪৫) ও ২। নারগিস আক্তার (২৫)’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মোঃ জহির আলম (২৪) ও মোঃ আরাফাত হোসেন রিফাত (২১)’দ্বয়ের বিরুদ্ধে একই জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব এর অভিযান অব্যাহত থাকবে।

পিকে/এসপি
#র‍্যাব-১১ #কুমিল্লা #অভিযান # ফেন্সিডিল উদ্ধার # চার মাদক ব্যবসায়ী আটক
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর